কাট্টলীতে ধানের শীষের পক্ষে মনজুর আলমের মিছিল

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম -৪ আসনের আসলাম চৌধুরীর সমর্থনে উত্তর কাট্টলী স্কুল মাঠ থেকে একটি বিশাল গণমিছিল করা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. মনজুর আলম চৌধুরী মনজু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে মিছিলটি কাট্টলী এলাকা থেকে শুরু হয়ে সিটি গেট হয়ে কর্নেল হাট বাজারে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মনজুর আলম বলেন, একাত্তরকে ধারণ করে বাংলাদেশের সমস্ত মানুষ ধানের শীষের পক্ষে একতাবদ্ধ হয়েছেন। ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই বিজয় কোন ষড়যন্ত্রাকারী বা দল রুখতে পারবে না বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে একতাবদ্ধ হয়েছে।

তিনি বলেন, উন্নত বাংলাদেশে গড়ে তুলতে বিএনপি অনেক বড় পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার কথা এরই দলের চেয়ারম্যান বলেছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা দিয়েছে বিএনপি। দেশের মানুষ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিলে এই ৩১ দফা বাস্তবায়ন করবে। এছাড়া আরও পরিকল্পনার কথা ইশতেহারে দেওয়া হয়েছে। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

গণমিছিলে রফিক উদ্দিন চৌধুরী, মইনউদ্দিন চৌধুরী, শামসুল আলম, আব্বাস রশিদ, ফরিদুল আলম, মোহাম্মদ সেলিম উদ্দিন, আই খান ও মোহাম্মদ শফি উপস্থিত ছিলেন।
বিআর/

You may also like

Leave a Comment