বাকলিয়ায় ১০ নারী-পুরুষ আটক

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদকঃ নগরের বাকলিয়ার চাক্তাই ভেড়া মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে চাক্তাই ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়।

এ সময় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

আটকরা হলেন—মাইনউদ্দিন (৩০), মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আব্দুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

বি আর/

You may also like

Leave a Comment