আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

by Desh Sarakkhon
০ comments

আনোয়ারা প্রতিনিধিঃ

আনোয়ারার রায়পুরা ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে খালেদা (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালেদা মৃত নূর মোহাম্মদের স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী। দুই মেয়ের বিয়ে হয়েছে, ছেলে প্রবাসে থাকেন এবং ছোট মেয়ে অবিবাহিত। শনিবার তিনি ছোট মেয়েকে নিয়ে পাশের বাবার বাড়িতে যান। রোববার ভোরে সেহরি খেয়ে কাউকে কিছু না জানিয়ে স্বামীর বাড়িতে ফিরে আসেন।

‎সকালে ছোট মেয়ে মাকে খুঁজতে গিয়ে বাড়ির একতলা দালানের সিঁড়ির চালের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান
বিআর/

You may also like

Leave a Comment