স্ত্রীর কাছে পানি না পাওয়ায় স্বামীর আত্মহত্যা!

by Desh Sarakkhon
০ comments

চন্দনাইশ প্রতিনিধি:

পাহাড় থেকে কাঠ কেটে এসে স্ত্রীর কাছে পানি চেয়েছিল স্বামী কিন্তু স্ত্রী পানি না দেয়ায় পারভীনকে রাগে কয়েকটি থাপ্পড় দেয় স্বামী ছৈয়দ নুর (৪৫)।

এ ঘটনায় স্ত্রী পারভীন পার্শ্ববর্তী জাবের নামে একজনকে গিয়ে বলে পরকীয়ার সম্পর্ক আছে বলে স্বামী ছৈয়দ নুর আমাকে মারধর করেছে। এ ঘটনায় জাবের ছৈয়দ নুরকে গত বুধবার দু’দফা তার স্বামীকে মারধর করে। উক্ত ঘটনার জের ধরে একইদিন রাতে জাবেরের স্ত্রী জাহেদাও রাতে ছৈয়দ নুরকে সেন্ডেল দিয়ে তার স্ত্রী পারভীনের সামনেই তার স্বামীকে প্রায় ২ ঘন্টাব্যাপী মারধর করে।

এতে অপমান সহ্য করতে না পেরে ছৈয়দ নুর বিষপান করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সিএনজিতে তুলে দেয়। এসময় তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে রবিবার (২২ফেব্রুয়ারি) রাতে ছৈয়দ নুরের লাশ দোহাজারী হাতিয়াখোলা এলাকায় নিয়ে আসলে সমাজের মানুষ সে কোথায় মারা গেছে, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে কিনা কাগজপত্র ও ছাড়পত্র দেখতে চাই। কিন্তু স্ত্রী পারভীন কাগজপত্র দেখাতে পারেনি।

এসময় সে সমাজের মানুষকে জানায়, তার স্বামী চট্টগ্রাম শহরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তার ছেলেকে দেখতে গিয়ে সেখানে মারা গেছে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গতকাল রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে চন্দনাইশের দোহাজারী পৌরসভার পাহাড়ি অঞ্চল হাতিয়াখোলা এলাকায়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ খান জানান, খবর পেয়ে পুলিশ গতকাল রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। এসময় স্থানীয়রা জানায়, ছৈয়দ নুর নামে ওই ব্যক্তি বিষপান করে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে সে কোথায় কিভাবে মারা গেছে তার সঠিক তথ্য দিতে না পারায় পুলিশের সন্দেহ হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
বিআর/

You may also like

Leave a Comment