বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে ট্রাম্পের হুমকি

by Desh Sarakkhon
০ comments

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোর উপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতবছর ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিলের সিদ্ধান্ত আসার পর শুল্ক ও বাণিজ্য চুক্তির কী হবে- বিশ্বের বিভিন্ন দেশ তা মূল্যায়ন করছে; এর পরই এই সতর্কবার্তা দিলেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিত করবে। আর চুক্তি চূড়ান্ত করার জন্য পূর্বনির্ধারিত আলোচনা স্থগিতের কথা জানিয়েছে ভারত।

সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই রায় ব্যবহার করে গত বছরের বাণিজ্য প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়ে দেশগুলোকে সতর্ক করে ট্রাম্প লিখেছেন, ‘‘যে কোনো দেশ, যারা সুপ্রিম কোর্টের হাস্যকর সিদ্ধান্ত সামনে এনে ‘খেলতে’ চায়, বিশেষ করে যারা বছরের পর বছর ধরে এমনকি দশক ধরে যুক্তরাষ্ট্রকে ‘ছিঁড়ে খেয়েছে’, তাদের উপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে, যা সম্প্রতি রাজি হওয়া শুল্কের চেয়েও খারাপ। ‘ক্রেতা সাবধান’’।

গত ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্ক বাতিল করেন। আদালত বলেছে, যে আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয়নি, যা দেশটিতে আমদানি করা পণ্যগুলোর ওপর একটি কর হিসেবে বিবেচিত হয়।

আদালতের এমন সিদ্ধান্তের পর, ভিন্ন একটি আইনের অধীনে বিশ্বব্যাপী নতুন করে ১০ শতাংশ শুল্ক ঘোষণা করে প্রতিক্রিয়া জানান ট্রাম্প, যে হার দ্রুতই ১৫ শতাংশে উন্নীত করেন তিনি। এই ব্যবস্থা ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

যদিও অনেক দেশই বলছে, ট্রাম্পের প্রাথমিক ঘোষণার প্রেক্ষিতে হওয়া আলোচনা ও চুক্তির অবস্থা সম্পর্কে তারা অনিশ্চিত ছিল। সূত্র -বিবিসি

বিআর /

You may also like

Leave a Comment