আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আমার বাবা: সাংসদ সাঈদ আল নোমান

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

সাংসদ সাঈদ আল নোমান বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি প্রতিষ্ঠান গড়েছেন, তিনি আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে তিনি এই মন্তব্য করেন।

মৃত্যুবার্ষিকীতে রাউজানের গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাঈদ আল নোমান।

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, মরহুম আবদুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু ও চট্টলার মানুষের কাছে সর্বজনীন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।

বিআর /

You may also like

Leave a Comment