হাইকোর্টে জামিন পেলেন সাবেক এমপি বদি

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক: ঢাকা‎
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এক মামলায় কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ তাঁকে ৬ মাসের জামিন দেন।

আব্দুর রহমান বদির পক্ষে শুনানি করেন আইনজীবী পূর্ণিমা জাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান আজকের পত্রিকাকে আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এমরান খান বলেন, ‘এই মামলায় আবদুর রহমান বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা জামিনের বিরোধিতা করেছিলাম। হাইকোর্ট জামিন দিয়েছেন। এই জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’
বিআর /

You may also like

Leave a Comment