ইপিজেড থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

নগরের ইপিজেড থানা এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি জাকারিয়া প্রকাশ আকাশকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার জাকারিয়া প্রকাশ আকাশ বন্দর থানার কলসীদিঘির পাড় এলাকার মো. ওহিদুল হাওলাদারের ছেলে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ইপিজেডের আকমল আলী রোড গোল চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ধর্ষণ মামলার আসামি জাকারিয়া প্রকাশ আকাশকে আকমল আলী রোড গোল চত্ত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিআর /

You may also like

Leave a Comment