পেকুয়ায় ইয়াবাসহ আটক ৩

by Desh Sarakkhon
০ comments

‎পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ার শিলখালী ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার (১ মার্চ) রাত ১টার দিকে ইউনিয়নের কাছারিমুড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলাম।

‎আটকৃরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউপির নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) ও রেজাউল করিমের ছেলে আব্দুর রহিম (২৮)।

‎যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। যৌথ বাহিনী মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্র শিলখালী কাছারিমুড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খাইরুল আলম জানান, শিলখালী কাছারিমুড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১ নারীসহ তিন মাদককারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের দেহতল্লাশি করে ২৯৭ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে। ‎তিনি বলেন, মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বিআর /

You may also like

Leave a Comment