তথ্যমন্ত্রী ও পার্বত্য প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজে নেতৃবৃন্দের মতবিনিময়

by Desh Sarakkhon
০ comments

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচিত নেতৃবৃন্দ।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় তথ্যমন্ত্রীর বনানীর বাসায় মন্ত্রীর সাথে মতবিনিময় করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সহসভাপতি সাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেমুল হক, জসিম চৌধুরী সবুজ, মনজুরুল আলম মঞ্জু, এটিএন বাংলার ডেপুটি ব্যুরো চিফ মনজুর কাদের, যুগান্তরের ব্যুরো চিফ শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার।

একই দিন সাংবাদিক নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির সাথেও মতবিনিময় করেন। নেতৃবৃন্দ ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে যান।

প্রেসক্লাব ও সিইউজে নেতৃবৃন্দ ৫ আগস্ট পরবর্তী সময়ে মব-সন্ত্রাস ও হামলার মাধ্যমে চট্টগ্রাম প্রেসক্লাব দখল এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যালয় তালাবদ্ধ করে রাখাসহ উদ্ভুত পরিস্থিতি দুই মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রীরা ধৈর্য ধরে তাদের কথা শুনেন এবং সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। খবর বিজ্ঞপ্তির।

বিআর/

You may also like

Leave a Comment