সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটায় দুজনের কারাদণ্ড

by Desh Sarakkhon
০ comments

সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে
মো. হোসেন (৩৭) ও আরিফ মিয়া (২৯) নামে দুজনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এস্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক বিকল করে দেয়া হয়।

শনিবার (৭ মার্চ) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত ঢেমশা ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

দণ্ডপ্রাপ্ত মো. হোসেন সাতকানিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড রোজমার পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে ও আরিফ মিয়া চকরিয়ার সোরাজপুর ইউনিয়নের মো. আলতাফ মিয়ার ছেলে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কৃষি জমির টপসয়েল কাটার সংবাদ পেয়ে সেনাবাহিনীসহ দ্রুত অভিযান চালানো হয়। এসময় মাটি কাটার স্থান থেকে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হলে মাটি কাটার সাথে জড়িতের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনের কারাদণ্ড ও মাটি কাটায় ব্যবহৃত একটি স্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক বিকল করে দেওয়া হয়।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment