কোতোয়ালীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক : নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী পুলিশ

গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচটি সাজা গ্রেপ্তারি পরোয়ানার আসামি ইকরামুল হক ও বশির আহমেদ নামের দুইজন এবং ডাকাতির প্রস্তুতিকালে মো: মোজ্জামেল ( ২৬), মো: ইয়াসিন রানা (২০), নয়ন হোসেন (২০) ও ফারুক হোসেন জিসান (১৯) নামের চারজন সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ মার্চ) রাতে কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি করে তাদের কাছে থাকা চারটি টিপ ছোরা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া’র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই খালিদ হাসান তন্ময়, এএসআই সোহেল আহমেদ, এএসআই সাইফুল আবেদীন ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সি আর মামলার সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী ইকরামুল হক ও বশির আহমেদকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

অন্যদিকে, একইদিনে সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া’র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন ও সঙ্গীয় অফিসার-ফোসর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করাকালে কোতোয়ালী থানার পুরাতন রেল ষ্টেশন, গ্রামীণ মাঠ এর উত্তর পশ্চিম কর্ণারে নির্জন স্থান হতে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের পরর্বতীতে আদালতে সোপর্দ করা হয় বলে জানান পুলিশ।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment