সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. তানভির আলম শাকিব (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত তানভির সীতাকুণ্ড পৌরসভাস্থ মধ্যম মহাদেবপুর গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা নুর আহমেদের ছেলে।
রবিবার (১৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়া জানায়, এদিন ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে চট্টগ্রামমুখী লেনের উপর বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান প্রথমে ভ্যান গাড়ীকে ধাক্কা দিলে তার সাথে থাকা তানভির আলম গুরুতর আহত হয়।
পরে স্থানীয় ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার লোকজনের সহায়তায় যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম।
তিনি বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হবে।
ডিএস/ বিআর
