হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীর পৌরসভা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটির বয়স আনুমানিক ৪৪/৪৫ বছর হবে বলে ধারণা করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে পুলিশ
লাশ উদ্ধারের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার গভীর রাতে হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম রোড়স্থ একটি পানের দোকানের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) গভীর রাতে উল্লেখিত স্থানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক জমির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকারী এসআই মো. জমির জানান, স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তি মানষিক ভারসাম্যহীন ছিলো। তার শরীরের আঘাতের কোনো চিহ্নও দেখা যায়নি। এখনো লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।
ডিএস/ বিআর
