ইরানে অভিযানের শেষপর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

by Desh Sarakkhon
০ comments

আন্তর্জাতিক ডেক্স:

ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রায় শেষ প্রান্তে আছে। এই অভিযানও শেষপর্যায়ে আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, ইরানে হয়ত তাদের কাজ শেষ করতে আর দুই থেকে তিন সপ্তাহ লাগবে।

তিনি বলেন, আজ অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে, আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি আছে। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। এমন বিজয় আগে মানুষ কম সময়ই দেখেছে।

ট্রাম্প দাবি করেন যে, ইরান পারমাণু অস্ত্র তৈরির কাছাকাছি ছিল।

যদিও তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।
ট্রাম্প বলেন, আমি ২০১৫ সাল থেকে বলছি যে, ইরানকে কখনো পারমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৃত্যকামনা করে।

তিনি জানান, ইরানের সঙ্গে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যদি তিনি বের হয়ে না আসলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না।

২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে ওই চুক্তিটি করেন। যার মাধ্যমে ইরান ইউরেনিয়াম মজুতকরণের পরিমাণ কমিয়ে দিতে রাজি হয়েছিল। এর বদলে তাদের ওপর দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। কিন্তু ২০১৮ সালে ওই চুক্তি থেকে বের হয়ে যান ট্রাম্প।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment