বোধনের বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

by Desh Sarakkhon
০ comments

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথিতযশা আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ।

শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নগরের শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে জন্মজয়ন্তী উদযাপন করা হয়।

কবিগুরুর সাহিত্য, সংগীত, আবৃত্তি ও নৃত্যের মেলবন্ধনে সাজানো এ আয়োজন দর্শক-শ্রোতাদের হৃদয়ে বিশেষ আবহ তৈরি করে।
অনুষ্ঠানের সূচনায় পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনৃত্যনাট্য ‘মায়ার খেলা’-এর শ্রুতিনাট্যরূপ। প্রযোজনাটির সম্পাদনা ও নির্দেশনা দেন মাইনুল আজম চৌধুরী।

এতে অংশগ্রহণ করেন শিমুল নন্দী, দেবলীনা চৌধুরী, মোহিনী সংগীতা সিংহ, সন্দীপন সেন একা, সুতপা মজুমদার, নীল মজুমদার, স্মরণ ধর, ঋতুপর্ণা চৌধুরী শ্রাবণ, পৃথুলা চৌধুরী, যশস্বী বনিক, নুসরাত রিনি, গৌরি নাথ, অর্চি দত্ত তিলোত্তমা, লাভলী আক্তার নিশাত, প্রিয়ন্তী বড়ুয়া, অন্বেষা বণিক, অর্পিতা চৌধুরী, হোসনে আরা নাজু, সুমী দে, রুমকী চৌধুরী, ঋতু দে, অঙ্কিতা বড়ুয়া, শাওন প্রিয়া চৌধুরী, মহিউদ্দিন কাজল, অনিমেষ পালিত, নয়ন ধর, মোহাম্মদ তাহসিন, অনির্বাণ বনিক সৃজন ও রাজবীর সব্যসাচী আকাশ।

নৃত্যে অংশ নেন সুমী মল্লিক, রমিতা ভৌমিক ও অমিত দাশ। মৃদঙ্গ সঙ্গত করেন ঋতুরাজ চৌধুরী এবং আবহ সংগীতে ছিলেন শিল্পী সৃজন রায়। আলোক প্রক্ষেপণে ছিলেন কাজী মামুনুর রশিদ। শিল্পীদের সম্মিলিত পরিবেশনায় রবীন্দ্রভাবনার এক নান্দনিক আবহ ছড়িয়ে পড়ে পুরো মিলনায়তনে।

এরপর একক আবৃত্তি পরিবেশন করেন বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বরেণ্য আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী। তাঁর আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানকে এনে দেয় ভিন্ন মাত্রা।
অনুষ্ঠানের শেষ পর্বে বোধনের শিশু বিভাগের পরিবেশনায় দলীয় আবৃত্তি ‘আমাদের ভয় কাহারে’ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এর গ্রন্থনা করেন মোহিনী সংগীতা সিংহ এবং নির্দেশনা দেন সন্দীপন সেন একা। মহড়া পরিচালনা করেন নীল মজুমদার, ঋতু দে, অন্বেষা বণিক ও আরজু সেন শ্লোক।

রবীন্দ্রচেতনার আলোকে সাজানো এ আয়োজন ছিল শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক অপূর্ব সম্মিলন। অনুষ্ঠানজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও করতালিতে মুখর ছিল পুরো মিলনায়তন। প্রেস বিজ্ঞপ্তির

You may also like

Leave a Comment