ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা, শৈল্পিক ফুটবল আর কিংবদন্তিদের পদচারণা। তাই বিশ্বকাপের মঞ্চে সেলেসাওরা নামলেই কোটি কোটি সমর্থকের চোখ থাকে তাদের দিকে, আর প্রতিটি ম্যাচ পরিণত হয় বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণে।
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে তাই শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং শিরোপা জয়ের লক্ষে তাদের যাত্রার প্রথম পরীক্ষাও।
প্রথম ম্যাচে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের সামর্থ্যকে মাঠে প্রমাণ করা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচগুলোয় প্রায়ই দেখা যায় বড় দলগুলো কিছুটা সতর্ক ফুটবল খেলে।
কারণ প্রথম ম্যাচে একটি ভুল পুরো টুর্নামেন্টের পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। তাই ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সম্ভবত আক্রমণ ও রক্ষণ- দুই দিকেই ভারসাম্যপূর্ণ কৌশল গ্রহণ করবেন।
ব্রাজিল-মরক্কো
ভোর ৪টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়
এছাড়া রাত ১ টায় কাতারের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। খেলা দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও সময়।
