বিশ্বকাপে আজ মহারথীদের পালা, নজর ফ্রান্স ও আর্জেন্টিনায়

by Desh Sarakkhon
০ comments

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপের উত্তাপ আরও বাড়তে যাচ্ছে আজ রাতে। মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং আর্জেন্টিনা।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে সেনেগালের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে ফরাসিরা।

আর ভোরের আলো ফোটার আগেই আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। দুই মহারথীর ম্যাচের মাঝেই রয়েছে আরও দুটি আকর্ষণীয় লড়াই। সব মিলিয়ে বিশ্বকাপের আরেকটি রাত হতে যাচ্ছে উত্তেজনা, প্রত্যাশা আর ফুটবল রোমাঞ্চে ভরপুর।

ইরান-নিউজিল্যান্ড
সকাল ৭টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ফ্রান্স-সেনেগাল
রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ইরাক-নরওয়ে
আগামীকাল ভোর ৪টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

আর্জেন্টিনা-আলজেরিয়া
আগামীকাল সকাল ৭টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

You may also like

Leave a Comment