বিশ্বকাপে আজ রাতের জমজমাট লড়াই, মাঠে নামছে নেদারল্যান্ডস-সুইডেন ও জার্মানি

by Desh Sarakkhon
০ comments

ক্রীড়া প্রতিবেদক:

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আজও অপেক্ষা করছে কয়েকটি দারুণ আকর্ষণীয় ম্যাচ।

দিনের শুরুতে তুরস্ক ও প্যারাগুয়ের লড়াইয়ের পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়াবে ইউরোপের দুই শক্তিশালী দল নেদারল্যান্ডস ও সুইডেনের মুখোমুখি সংঘর্ষ। এরপর মাঠে নামবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট। দিনের শেষ ম্যাচে ইকুয়েডর মুখোমুখি হবে কুরাসাওয়ের। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে শেষ ষোলোর পথে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবে দলগুলো।
আজকের ম্যাচসূচি:
তুরস্ক–প্যারাগুয়ে — সরাসরি, সকাল ৯টা
নেদারল্যান্ডস–সুইডেন — সরাসরি, রাত ১১টা
জার্মানি–আইভরি কোস্ট — সরাসরি, রাত ২টা
ইকুয়েডর–কুরাসাও — সরাসরি, কাল সকাল ৬টা
সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভিতে।

You may also like

Leave a Comment