আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর রয়েছে : চসিক মেয়র

by Desh Sarakkhon
০ comments

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে গতকাল সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সাথে আলাপকালে শহরের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন।

 

এসময় মেয়র জানান, যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত চরম ভয়ের মধ্যে আছে এবং তাদের এই কর্মকাণ্ডকে মিছিল না বলে আমি ‘দৌড় প্র্যাকটিস’ হিসেবেই দেখছি।
আমার মনে হয় না এভাবে শহরকে বিশৃঙ্খল করা কারো উচিত, কারণ বর্তমানে আমরা সবাই বেশ শান্তিতে ও সুন্দরভাবে আছি। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন দেশেই নেই, তারা প্রবাসে অবস্থান করছেন। এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা মোটেও ঠিক নয়। আমি আজ সকাল থেকেই পুরো শহর ঘুরে দেখেছি এবং কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত আমার চোখে পড়েনি বলে জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি আরও জানান, আমি সাধারণত প্রতিদিন সকালেই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে কি না তা দেখতে বের হই, আর আজকেও সেই ধারাবাহিকতায় পুরো সিটি ঘুরেছি। আমি লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর এবং বিভিন্ন পয়েন্টে তারা অত্যন্ত সজাগ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মেয়র বলেন, যেন কাউকে গ্রেপ্তার করার আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করেন। কাউকে যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া রেন্ডমলি গ্রেপ্তার করা না হয় এবং কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়টি আমি তাদের বিশেষভাবে বলেছি। আমি চাই চট্টগ্রামের প্রতিটি নাগরিক যেন এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে বসবাস করতে পারে।

You may also like

Leave a Comment