ছোট ভাইয়ের হাতুরির আঘাতে বড় ভাই নিহত

বোয়ালখালীতে জায়গা জমির বিরোধ

by Desh Sarakkhon
০ comments

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নে জায়গাজমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতুরির আঘাতে মো. নেজাম উদ্দিন (৫৫) বড় ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নেজামউদ্দিন ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি স্থানীয় লালারহাট এলাকায় একটি মুদি দোকান ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিনের জায়গাজমি-সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার বিকেলে নেজাম উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই মো. সুমনের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন মাথায় আঘাত করলে নেজাম উদ্দিন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত সুমন পালিয়ে যান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নেজাম উদ্দিনকে হাসপাতালে আনা হলে পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথার পেছনে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

You may also like

Leave a Comment