বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে বিজ্ঞান

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার কম

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি ফলাফলে গণিতে পাসের হার সবচেয়ে কম ৮১ দশমিক ৫৩ শতাংশ। ইংরেজিতে ৮৩ দশমিক ২৪ শতাংশ। বিপরীতে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে সর্বোচ্চ পাসের হার ৯৮ দশমিক ৯১ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রকাশিত বিষয়ভিত্তিক ফলাফলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা প্রথম পত্রে ১ লাখ ২৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ২৩ হাজার ১৩ জন। এ বিষয়ে পাসের হার ৯৮ দশমিক ৬২ শতাংশ।
ইংরেজি প্রথম পত্রে ১ লাখ ২৮ হাজার ৯২৫ জনের মধ্যে পাস করেছে ১ লাখ ৭ হাজার ৩১৪ জন। পাসের হার ৮৩ দশমিক ২৪ শতাংশ।
গণিতে ১ লাখ ২৯ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৯৮৮ জন। পাসের হার ৮১ দশমিক ৫৩ শতাংশ, যা বিষয়ভিত্তিক ফলাফলে সর্বনিম্ন।

ভূগোল ও পরিবেশ বিষয়ে ৩৯ হাজার ৭৮১ জনের মধ্যে ৩৭ হাজার ৭ জন পাস করেছে। পাসের হার ৯৩ দশমিক ০৩ শতাংশ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৯৮ হাজার ১৮৫ জনের মধ্যে ৯৬ হাজার ৯৩ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ৮৭ শতাংশ।

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১৫ হাজার ৬০২ জনের মধ্যে ১৫ হাজার ৩৪২ জন পাস করেছে। এ বিষয়ে পাসের হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ। বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাসের হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৯৮ দশমিক ৩৫ শতাংশ।
উচ্চতর গণিতে ৩১ হাজার ৪৬০ জনের মধ্যে ৩০ হাজার ৫৫১ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ১১ শতাংশ। বিজ্ঞানে ৯৪ হাজার ৩৫৮ জনের মধ্যে ৮৭ হাজার ৫৪১ জন পাস করেছে। এ বিষয়ে পাসের হার ৯২ দশমিক ৭৮ শতাংশ।
কৃষিশিক্ষায় ৭২ হাজার ৭৭৪ জনের মধ্যে পাস করেছে ৬৮ হাজার ২৩৭ জন। পাসের হার ৯৩ দশমিক ৭৭ শতাংশ। পদার্থবিজ্ঞানে পাসের হার ৯৭ দশমিক ৬১ শতাংশ, রসায়নে ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং জীববিজ্ঞানে ৯৮ দশমিক ৭৬ শতাংশ।

মানবিক বিভাগের পৌরনীতি ও নাগরিকত্ব বিষয়ে ৩৫ হাজার ৫৭৩ জনের মধ্যে ৩৪ হাজার ১৪৭ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৯৯ শতাংশ। অর্থনীতিতে পাসের হার ৯৩ দশমিক ২১ শতাংশ।

ব্যবসায় উদ্যোগে পাসের হার ৯৭ দশমিক ৯১ শতাংশ, হিসাববিজ্ঞানে ৯৫ দশমিক ৫৬ শতাংশ, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৯৮ দশমিক ৯১ শতাংশ, গার্হস্থ্য বিজ্ঞানে ৯৮ দশমিক ৬৩ শতাংশ, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৯৬ দশমিক ০২ শতাংশ, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় ৯৫ দশমিক ৭০ শতাংশ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৯৭ দশমিক ৯৫ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলেও কমেছে পাসের হার
বিষয়ভিত্তিক ফলাফলের পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন এলাকাতেও এবার পাসের হার কমেছে।

চট্টগ্রাম মহানগরে এবার পাসের হার ৭৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৮১ দশমিক ০৩ শতাংশ। চট্টগ্রাম জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ, গত বছর ছিল ৭১ দশমিক ২৯ শতাংশ।

কক্সবাজারে এবার পাসের হার ৫৭ দশমিক ৩০ শতাংশ। গত বছর ছিল ৭০ দশমিক ৭৬ শতাংশ। রাঙামাটিতে এবার ৪১ দশমিক ১৭ শতাংশ, গত বছর ছিল ৫৬ দশমিক ৫৫ শতাংশ।

খাগড়াছড়িতে এবার পাসের হার ৩৪ দশমিক ৯৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৬০ দশমিক ৭৭ শতাংশ। বান্দরবানে এবার পাসের হার ৪৭ দশমিক ৮৮ শতাংশ, গত বছর ছিল ৬৩ দশমিক ১২ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এ বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ। আর মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগ বিষয়ে পাসের হার ৯০ শতাংশের ওপরে থাকলেও গণিত ও ইংরেজিতে তুলনামূলক কম পাসের হার সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলেছে। বিশেষ করে গণিতে ৮১ দশমিক ৫৩ শতাংশ পাসের হার বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে নিচে রয়েছে।

You may also like

Leave a Comment