খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

by Desh Sarakkhon
০ comments

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাদশা (৩৫) ওরফে ‘চনা বাদশা’ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা বাজার সংলগ্ন নিজ গোয়ালঘরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে এবং স্থানীয় বাজারে চনা-মুড়ির দোকান পরিচালনা করতেন।

নিহতের ভাই মামুন বলেন, খামারে কাজ করার সময় ছেঁড়া তারে বিদ্যুৎ নেই মনে করে ধরার সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায় আমার ভাই। পরে আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পথেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম। তিনি জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ গরুর খামারে কাজ করার সময় একটি বিদ্যুতের তার ছেঁড়া দেখতে পান। ছেঁড়া তারটি বিদ্যুৎ নেই মনে করে ধরলে বিদ্যুতায়িত মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment