পতেঙ্গায় মাইক্রোবাসসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

নগরের পতেঙ্গায় অভিযান চালিয়ে ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস।

গ্রেপ্তারকৃতরা হলেন – মো. ইমরান (২৫), মো. আবুল কালাম স্বপন (৩৫), এব মো. আরিফ (৩১)।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে পতেঙ্গার খেজুরতলা মাদ্রাসাগলি লামিয়া হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি বুধবার (১ এপ্রিল) নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা আহম্মেদ।

এসময় গ্রেপ্তারকৃতদের দেহ ও ডাকাতির কাজে ব্যবহৃত হাইচ-মাইক্রোবাস গাড়ি তল্লাশি চালিয়ে ৮টি মোবাইল, নগদ ২১,৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার,২টি চাপাতি, ১ ওয়াকিটকি, ৪টি গাড়ির ভিন্ন ভিন্ন নম্বর প্লেট, ১টি স্টিলের ছোরা এবং একটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, দসুত্য, চাঁদাবাজিসহ ১০ টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএস / বিআর

You may also like

Leave a Comment