বন্দরের সক্ষমতা বাড়ানোর আরও সুযোগ রয়েছে: নৌপরিবহনমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ইতিবাচক। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি আরও বলেন, বন্দরের তবে আরও অনেক কিছু করার সুযোগ আছে। আমরা চাই, সমন্বিতভাবে কাজ করে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে।’

রবিবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম সফরে এসে দেশের প্রধান সমুদ্রবন্দরে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘একই সঙ্গে ল্যান্ডলর্ড মডেল নিয়েও আন্তর্জাতিক পর্যায়ের কিছু প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। এতে কন্টেইনার টার্মিনালগুলোর কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বন্দর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বন্দরের বেশ কিছু সমস্যা চিহ্নিত করার কথাও উল্লেখ করেন। চিহ্নিত সমস্যা সমাধানে কিছু বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কিছু বিষয়ে ঢাকায় ফিরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো কোনও সিদ্ধান্ত সরকার নেয় নি। যদি কোনও প্রস্তাব দেশের স্বার্থে না হয়, তবে আমরা উন্মুক্ত টেন্ডারে যাব।
মন্ত্রী আরো বলেন, বে- টার্মিনাল,লালদিয়া, পিসিটি টার্মিনালের কার্যক্রম আরো ত্বরান্বিত করব। আমরা চাই চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ ব্যবহার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন,অনিয়ম বহির্ভূতভাবে বন্দরের ভূমি লিজ দিয়েছে কি না আমার জানা নেই। তবে এখন থেকে শুধু ভূমি না, চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান, নৌ মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে মন্তী চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সবশেষে বন্দরের জেটি সমুহে অপারেশনাল কার্যক্রম প্রত্যক্ষ করেন।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment