বোয়ালখালীতে খাল থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার 

by Desh Sarakkhon
০ comments

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে অজ্ঞাতনামা এক নারীর লাশ পাওয়া গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা এ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালের মাঝে এক নারীর লাশ দেখতে পান। লাশটি উপুর হয়ে পড়েছিল। তার পরনে কালো রঙের সেলোয়ার-কামিজ রয়েছে। চুলে ক্লিপও রয়েছে। বয়স আনুমানিক ৩০-৩৫ হবে।

খাল দিয়ে বর্ষামৌসুমে পানির ঢল নামলেও শুকনো মৌসুমে পাহাড় থেকে অল্প পরিমাণে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। ফলে লাশ ভেসে আসার মতো তেমন একটা সুযোগ নেই বলেও জানা গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে মহিলার লাশ উদ্ধারের জন্য পুলিশ গেছে। তার পরিচয় শনাক্তসহ সার্বিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment