নিজস্ব প্রতিবেদক:
সরকারি দায়িত্ব পালনে সর্বোচ্চ দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনগণকে উন্নত পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে পুলিশিংয়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ( সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী।
রোববার ( ২ আগস্ট ) দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন হাসান মো: শওকত আলী।
এ সময় প্যারেডে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মো: মারেফুল করিম।
প্রধান অতিথি প্যারেড পরিদর্শন শেষে তিনি সুশৃঙ্খল ও চৌকসভাবে প্যারেডে অংশগ্রহণের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
এতে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মো. কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপপুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপপুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ।
ডিএস/ বিআর
