এখানে উল্লেখ্য, গত ২৩ জুন, ২০২৬ খ্রি. তারিখে ঘোষিত নির্বাচনী তফসীল অনুযায়ী ক) খসড়া ভোটার তালিকা প্রকাশ, খ) আপত্তি গ্রহণ এবং চূড়ান্ত ভোটার তালিকা, গ) মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান, ঘ) মনোনয়ন পত্র বাছাই, ৬) মনোনয়ন পত্র প্রত্যাহার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। গৃহীত সকল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়ায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একজন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় নিম্নোক্ত প্রার্থীগণকে পদানুযায়ী চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী বলেন, মা ও শিশু হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে শিক্ষক নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি মেডিকেল কলেজে একটি উন্নত, আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তিনি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
49
