পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় পুকুরে ডুবে মেহেদী হাসান মারুফ (১৮) নামে আলিম ২য় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার ( ৯ মে) সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান ওই এলাকার মিজবাহ উদ্দিন বাবুলের ছেলে। সে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী মেহেদী হাসান দীর্ঘদিন থ্যালাসামিয়া রোগী।
স্থানীয়রা জানায়, মেহেদী হাসান সকালে নিজ বাড়ি পুকুরে গোসল করতে নামেন। গোসলে নেমে সে দুর্বল হয়ে পড়ে। এসময় পুকুর থেকে উঠতে শক্তি না থাকায় পানিতে তলিয়ে যায়।
পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সকালে ১৮ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর নিথর দেহ স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
ডিএস / বিআর
