ফটিকছড়িতে আগুনে পুড়ে গেছে ৩ দোকান

by Desh Sarakkhon
০ comments

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়িতে আগুনে পুড়ে তিনটি দোকান। একইসঙ্গে পুড়ে গেছে একটি গ্যারেজ।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার কুন্বারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে হঠাৎ মুক্তারের মুদি ও গাড়ির গ্যারেজ, এমদাদের মুদির দোকান, শাহাজাহানের চা দোকান ও গ্যারেজে থাকা একটি সিএনজি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও তিনটি ব্যাটারিচালিত রিকশা পুড়ে গেছে।

সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ জানিয়েছেন, কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার পর মসজিদের মাইকে প্রচার করে স্থানীয়দের জড়ো করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততোক্ষণে প্রায় ১২-১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment