বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন বিপ্লব দে পার্থ

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ২৫ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কহিনুর কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত সাইক্লিস্ট পারভেজ হাসান।

এতে যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সন্তান বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব দে পার্থ।

শুক্রবার ( ১৮ জুলাই ) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কহিনুর কেমিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত সাইক্লিস্ট পারভেজ হাসান।

হাটহাজারীর ধলই ইউনিয়নের সন্তান বিপ্লব নিজেও একজন খেলোয়াড় এবং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত। তিনি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছেন।

এ বিষয়ে বিপ্লব দে পার্থ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। সাইক্লিং এর উন্নয়ন এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেন নিজের গৌরব ফিরিয়ে আনতে পারে, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এই সরকার ক্রীড়াবান্ধব সরকার। সরকার ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার জন্য ক্রীড়াবিদদের উৎসাহিত করছে। আমরাও ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো। জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়, অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

You may also like

Leave a Comment