রাঙ্গুনিয়ায় অটোরিকশায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

by Desh Sarakkhon
০ comments

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গাছ পড়ে সেলিম (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।

নিহত সেলিম কদমতলী ইউনিয়নের আজিজনগর এলাকার লিয়াকত আলীর ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এসব তথ্য জানিয়েছে ‎রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও চিকিৎসক।

জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা
মরিয়মনগর কাটাখালী এলাকা দিয়ে যাওয়ার সময় গাছের ঢাল ভেঙে গাড়ির ওপর পড়ে। এতে চাকল নিহত ও তিন যাত্রী আহত হন।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment