চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ( সিইউজে ) সদস্য, সিনিয়র সাংবাদিক রশীদ মামুনের পিতা আবদুল বারেক ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মঙ্গলবার ৯ জুন সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী , এলাকাবাসী ও সহযোদ্ধা সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তথ্যমতে, মঙ্গলবার বাদ আছর পটিয়া উপজেলার হুলাইন গ্রামের মূসা খাঁন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পার্শ্ববর্তী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় সিইউজে ও প্রেসক্লাবের নির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
সিনিয়র সাংবাদিক রশীদ মামুনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( সিইউজে)। এক বিবৃতিতে সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ জানান, সিনিয়র সাংবাদিক রশীদ মামুন পিতৃহারা হওয়ার ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। মরহুম আবদুল বারেকের পারলৌকিক শান্তি ও উত্তম মযার্দা কামনা করেন নেতৃবৃন্দ।
