নগরের পাথরঘাটাস্থ সেন্ট প্ল্যাসিডস্ স্কুল এন্ড কলেজে দুদিনব্যাপী আইসিটি ফেয়ার-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার ( ২ আগস্ট) এ পুরস্কার বিতরণ করা হয়।

অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা,সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাদার লেনার্ড সি. রিবেরো।
এতে মুল প্রবন্ধ পাঠ করেন চুয়েট বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সুমিত মজুমদার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ সালাম, ফুলকি ট্রাস্টের প্রেসিডেন্ট আবুল মোমেন, ইস্পাহানি পাবলিক স্কুলের অধ্যক্ষ আহমেদ শাহিন আলরাজি এবং প্রিমিয়ার ইউনির্ভাসিটির ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দীন মুন্না এবং ব্রাদার প্রশান্ত ইগ্নেশিয়াস কস্তা সিএসসি।

সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনে আরো বেশী আগ্রহী হতে এবং প্রযুক্তিকে মানবসেবায় ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে প্রয়োগ করতে নির্দেশনা দেন।
আইসিটি ফেয়ারে ১৮১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও সিএসসি। প্রেস বিজ্ঞপ্তির।
