চকবাজারে গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিলেন যুবক

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক: নগরের চকবাজার মোড় এলাকার গুলজার টাওয়ারের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন এক অজ্ঞাত যুবক।

রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তার আনুমানিক বয়স ২১–২২ বছর।

স্থানীয়রা জানায়, ঈদের ছুটি শেষে মার্কেট খোলার সময় গুলজার টাওয়ারের দোকানিরা ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ ওই যুবক ভবনের ছাদে উঠে পড়েন। উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা তাকে নামানোর চেষ্টা করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ছাদ থেকে লাফ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিচে পড়ার আগে যুবক একটি ব্যানারে আটকে যান, পরে ছিটকে বিদ্যুতের তারে লেগে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গুলজার টাওয়ার দোকান মালিক সমিতির সভাপতি শাখাওয়াত রাহুল বলেন, ‘ঈদের পর মার্কেট খোলা থাকায় ওই ব্যক্তি হঠাৎ ছাদে উঠে লাফ দেন। তাকে আটকানোর চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন উপপুলিশ পরিদর্শকও হাসপাতালে আছেন। যুবকের পরিচয় এখনও জানা যায়নি; তাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় শনাক্তে কাজ করছে। পরিচয় শনাক্ত হলে স্বজনদের কাছে খবর পাঠানো হবে।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment