4
সমাজের অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বীকরণ প্রকল্পের অংশ হিসেবে সাফিয়া খানম ফাউন্ডেশন এর উদ্যোগে সেলাই মেশিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে অসহায় ও দুস্থ: নারীদের মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করেন সাফিয়া খানম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবক ও কলামিস্ট এম. এ. মাসুদ। এসময় উপস্থিত ছিলেন হারুন মেম্বার, আবু জাহেদ, আলমগীর কবির, মহিউদ্দিন চৌধুরী জকু সহ অন্যান্যরা।
এই সময় সাফিয়া খানম ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এ. মাসুদ বলেন, ” সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বীকরণে সাফিয়া খানম ফাউন্ডেশন বদ্ধপরিকর। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে”।
