দুই-তিন সপ্তাহের মধ্যেই ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

by Desh Sarakkhon
০ comments

আন্তর্জাতিক ডেক্স:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বাহিনী ‘খুব শিগগিরই’ ইরানে তাদের অভিযান শেষ করবে বলে জানিয়েছৈন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই থেকে তিন সপ্তাহের একটি সময়সীমার কথা উল্লেখ করেন, কারণ তার প্রশাসন ইরান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘আমাকে শুধু ইরান ছেড়ে যেতে হবে, এবং আমরা খুব শিগগিরই তা করব, আর তারা ধসে পড়বে।’

তিনি বলেন, ‘আমরা কাজটি শেষ করছি এবং আমার মনে হয়, হয়তো দুই সপ্তাহের মধ্যে, বা তার চেয়ে দু-এক দিন বেশি সময় লাগতে পারে’।

ট্রাম্প বলেন, অভিযান বন্ধ করা ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভরশীল নয়, যার প্রতিশোধ হিসেবে ইরান তেল ট্যাঙ্কার চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে।

ওভাল অফিসে ডাকযোগে ভোটদানের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘তাদের আমার সঙ্গে কোনো চুক্তি করার দরকার নেই। আমাদের মধ্যে চুক্তি হোক বা না হোক, তা অপ্রাসঙ্গিক। যখন আমাদের মনে হবে যে, তাদেরকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তর যুগে ফেলে রাখা হয়েছে এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তখন আমরা চলে যাব’। সূত্র: এনডিটিভি
ডিএস/

You may also like

Leave a Comment