বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী থানার শাকপুরা ইউনিয়নে অমিত সেনগুপ্ত (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২৭ জুলাই) সকালে ইউনিয়নের পশ্চিম শাকপুরার ৪ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অমিত পশ্চিম শাকপুরা এলাকার অনিল সেনগুপ্ত বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
ডিএস/ বিআর
