যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প

by Desh Sarakkhon
০ comments

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানোর সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন। এ সময় তিনি পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছেন বলেও জানান।

একে ‘দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘ইতোমধ্যেই সব সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং তা শেষও করেছে, এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি বিষয়ক একটি চূড়ান্ত চুক্তির পথে অনেক দূর এগিয়েছে।’

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে একটি ১০ দফা প্রস্তাবনা পেয়েছে এবং বিশ্বাস করে যে এটি ‘আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি’।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের প্রায় সব বিরোধপূর্ণ বিষয়েই সমঝোতা হয়েছে, তবে দুই সপ্তাহের একটি সময় এই চুক্তিটিকে চূড়ান্ত ও সম্পন্ন করার সুযোগ দেবে’।

তিনি আরও যোগ করেন, ‘এই দীর্ঘমেয়াদী সমস্যাটি সমাধানের কাছাকাছি আসাটা সম্মানের বিষয়।’

তবে, এই ঘোষণার সঙ্গে একটি শর্তও ছিল। ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের হরমুজ প্রণালীর সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদে খুলে দেওয়ার বিষয়ে সম্মত হওয়ার’ ওপর নির্ভরশীল। সূত্র: এনডিটিভি
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment