- ঢাকা অফিসঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মা-বোনেরা সবাই সরল। কোরআন শিক্ষার নাম করে বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ কোথাও বলেননি, মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে। একটি দল এসব নিয়ে মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে।
গতকাল রোববার সকালে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী গণসংযোগের সময় এসব কথা বলেন তিনি।
মহাসচিব বলেন, কিছু লোক থাকবে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না।
দেশের মানুষ জেগে গেছে। এবার ভোট আমরা দেবই।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দেওয়া হবে। এছাড়া মায়েদের ফ্যামিলি কার্ড আর কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে।
শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সব ধর্মের মানুষ শান্তিতে থাকবেন।
বিআর/
