নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম বন্দরে (চবক) শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কর্মসূচি স্থগিত করা হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন লাগাতার কর্মবিরতি স্থগিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শনিবারের মধ্যে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরে আসার বিষয়ে ইতিবাসক সাড়া না আসলে রোববার থেকে আবার লাগাতার কর্মবিরতি চলবে।’
