খাগড়াছড়িতে বিএনপি প্রার্থীর জয়ে আনন্দ-উচ্ছ্বাস

by Desh Sarakkhon
০ comments

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রতীকের ওয়াদুদ ভূইয়া। তিনি ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রাথী ধর্মজোতি চাকমা ঘোড়া প্রতীক। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট।

বিজয়ী হওয়ার পর খাগড়াছড়িতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এখানকার ভোটাররা জানান, আগামী দিনে তিনি এ পাহাড়ের জন্য আরো বেশি উন্নয়ন কর্মকাণ্ড করবেন এ প্রত্যাশা করছেন। পাশাপাশি পাহাড়ি বাঙালি যাতে শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে এখানে বসবাস করবেন। বিজয়ী এ প্রার্থীকে বিভিন্ন সংগঠন ফুলেল শুভেচ্ছা দিয়ে ব্যাপকভাবে অভিনন্দন করছেন।
বিআর/

You may also like

Leave a Comment