আন্তর্জাতিক ডেক্স:
বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন দূতাবাস লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে দেশটির হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ তারেক (৪৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। তবে আহত দুই বাংলাদেশির নাম জানা যায়নি।
এর আগে, সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
বিআর /
