ইরাকে দুটি মার্কিন স্থাপনা নিশানা করে ড্রোন হামলা

by Desh Sarakkhon
০ comments

আন্তর্জাতিক ডেক্স:
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছের একটি মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা চালানো হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা নিশানা করে ড্রোন ও রকেট হামলা হয়।

পুলিশ সূত্র বলছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই রকেট ও ড্রোন প্রতিরোধ করে, ধ্বংস করে। সূত্র: রয়টার্স

ডিএস / বিআর

You may also like

Leave a Comment