নিজস্ব প্রতিবেদক:
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন এবং রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মো. মোরশেদুল হাসান সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে তারা সাক্ষাৎ করেন।
আলোচনায় রিহ্যাব এর পক্ষ থেকে মন্ত্রীর কাছে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য আবাসন সেক্টরে ৫০ হাজার কোটি টাকার স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী লোন প্রদান, প্রাথমিক রেজিস্ট্রেশন খরচ হ্রাস করা ও সেকেন্ডারী ব্যবসা গড়ে তোলার জন্য রেজিস্ট্রি খরচ নূন্যতম করাসহ আবাসন শিল্পের বিভিন্ন জটিলতা নিরসনের দাবি-দাওয়া উপস্থাপন করেন।
এ বিষয়ে মন্ত্রী ঈদের পরে কেন্দ্রীয়ভাবে রিহ্যাব এর সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আবাসন সেক্টরের দাবি-দাওয়া সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
ডিএস/বিআর
