চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসো’র সদস্যদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণ

by Desh Sarakkhon
০ comments

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের সদস্যদের মাঝে আর্থিক প্রণোদনার চেক হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এসএম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মো. শওকত আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে সভাপতি এসএম সাইফুল আলম বলেন, এসোসিয়েশনের সদস্যদের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কল্যাণ তহবিল গঠন করা হয়েছে।

এসময় তিনি সদস্যদের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেয়া অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত: উদ্বোধনী দিনে সংগঠনের নয়শত সদস্য কল্যাণ তহবিল থেকে আর্থিক প্রণোদনার চেক গ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment