খাদ্যে রাসায়নিক ব্যবহার করায় হোটেল দস্তগীরকে জরিমানা

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক :

খাদ্যে রাসায়নিক, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও অনিরাপদভাবে খাদ্য সংরক্ষণে থাকায় নগরের মোমিন রোড এলাকার হোটেল দস্তগীরকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

বুধবার (১১ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে হোটেল দস্তগীরকে এ জরিমানা করা হয়।

জরিমানার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার ও খাদ্য সামগ্রী তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক, কেওরাজল এবং রং ব্যবহারের অপরাধে হোটেল দস্তগীরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নগরের নিরাপদ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment