মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিস :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে হাসপাতালে যান তিনি। সেখানে মির্জা আব্বাসের পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment