শাহ আমানতে ৬ লাখ টাকার সিগারেট জব্দ

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩’শ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটে এসব সিগারেট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মাস্কাট থেকে আসা যাত্রী আতিকুর রহমানের ব্যাগেজ থেকে ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের বাজারমূল্য ৬ লাখ টাকা।

ব্যাগেজ রুল অনুযায়ী, একজন যাত্রী এক কার্টন সিগারেট সঙ্গে আনতে পারবেন। এ জন্য কোনো শুল্ক–কর দিতে হবে না। এর বেশি আনার সুযোগ নেই। আর আমদানিনীতি আদেশ অনুযায়ী, সিগারেট শর্তযুক্ত আমদানি পণ্য। সিগারেট আমদানিতে প্যাকেটের গায়ে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকতে হবে।

তিনি জানান, সিগারেটের চালানটি ডিএম মূলে জব্দ করা হয়েছে। যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment