ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দেয়ালে লেখা ‘গুপ্ত’ রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া উত্তেজনা দুপুরের দিকে সহিংসায় রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

কলেজ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনের দেয়ালে পূর্বে আঁকা জুলাই-আগস্টের গ্রাফিতির নিচে ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে মঙ্গলবার সকাল থেকে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

দুপুর ১২টার দিকে উভয়পক্ষ ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। যা প্রায় ঘণ্টাব্যাপী চলে।

সংঘর্ষের পর কলেজ কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্স কোর্সের চলমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।

সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ভূঁইয়া মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সময় কলেজের শিক্ষকরা প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ধীরে ধীরে ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে।

সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment